আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশ পাচ্ছে কণ্ঠশিল্পী সালমান রাজের নতুন গান ‘বুকে ভীষণ যন্ত্রণা’। স্যাড রোমান্টিক ঘরানার এই গানটি লিখেছেন মিজানুর রহমান। গানের সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শাহরুখ।
গানটি নিয়ে ভিন্নভাবে চিন্তা করেছেন গীতিকার মিজানুর রহমান। তার মতে, সালমান রাজ ইতোমধ্যেই অনেক জনপ্রিয় রোমান্টিক গান গেয়েছেন। তাই এবার একটু আলাদা কিছু করার ইচ্ছা থেকেই এই স্যাড রোমান্টিক গান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা করছেন, ঈদের এই বিশেষ সময়ে ভিন্ন স্বাদের গানটি দেশে-বিদেশে থাকা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। বিশেষ করে প্রবাসে থাকা বাংলাদেশিদের কাছেও গানটি ভালো লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গীতিকার মিজানুর রহমান, কণ্ঠশিল্পী সালমান রাজ এবং সুরকার পলক হাসান সুমন—তিনজনই বিশ্বাস করেন, বিরহ আর ভালোবাসার আবেগময় মিশেলে তৈরি এই গান মানুষের জীবনের গল্পই তুলে ধরবে। সেই ভাবনা থেকেই ‘বুকে ভীষণ যন্ত্রণা’ গানটি প্রকাশ করা হচ্ছে, যা শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে বলেই প্রত্যাশা।
গানের কথা:
দারুন যন্ত্রণা বুকে ভিশন যন্ত্রণা
তোমার মায়ায় পইরা হইলো কলিজা ভুনা !!
তিলে তিলে যাচ্ছি বয়ে
বুকে নিয়ে তোমার বেদনা !
দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা
তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা !
তুমি আমায় দুঃখ দিয়া
বলো কি পেয়েছ।
জানি আমি এতে তুমি আনন্দে আছো !!
তিলে তিলে যাচ্ছি বয়ে
বুকে নিয়ে তোমার বেদনা !
দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা
তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা !
পুড়লে আমি শান্তি পাও
কথা মিথ্যা নয়।
তোমার কাছে ভালোবাসা শুধু অভিনয় !!
তিলে তিলে যাচ্ছি বয়ে
বুকে নিয়ে তোমার বেদনা !
দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা
তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা !
