ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬ | ২৬ মাঘ ১৪৩২
Logo
logo

ধানের শীষে ভোট দিন,  স্বাধীনতা ধরে রাখতে—মিজানুর রহমানের কথায় ন্যান্সি ও সালমান রাজের কণ্ঠে নতুন গান ঘিরে দেশজুড়ে আলোড়ন


আনন্দ খবর ডেস্ক     প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০২ পিএম

ধানের শীষে ভোট দিন,  স্বাধীনতা ধরে রাখতে—মিজানুর রহমানের কথায় ন্যান্সি ও সালমান রাজের কণ্ঠে নতুন গান ঘিরে দেশজুড়ে আলোড়ন

আজকের বাংলাদেশে ভোট আর স্বাধীনতা যেন একই সুতোয় বাঁধা। কৃষি শিল্প, শিক্ষা, মৌলিক অধিকার, মানবাধিকার আর সুখী, উন্নত দেশগড়ার  বাস্তবতা তুলে ধরে গীতিকার মিজানুর রহমান এর নতুন একটি গান আবারও নাড়িয়ে দিয়েছে মানুষকে। “ভোট দিবেন ধানের শীষে, দেশের স্বাধীনতা ধরে রাখতে”—এই কথাগুলো শুধু গান নয়, এটি বিএনপির রাজনীতির প্রাণকথা। ন্যান্সি ও সালমান রাজের কণ্ঠে বার্তাটি পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে।

এই গানটির গীতিকার মিজানুর রহমান খুব স্পষ্টভাবে বলেছেন জনগণের মনের কথা। সুরে সুরে উঠে এসেছে ভোটাধিকার  আর গণতন্ত্রের কথা। চিত্রনায়ক হেলাল খানের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই জাসাসের গান প্রমাণ করে, বিএনপি শুধু রাজনীতি নয়, সংস্কৃতির মধ্য দিয়েও জনগণের পাশে দাঁড়ায়।

নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠ মানেই সাহসী অবস্থান। অতীতেও তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এবার সালমান রাজকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে যে স্পষ্ট বার্তা দিলেন, তা রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত। সুরকার পলক হাসান সুমন ও সংগীত পরিচালক এ এন ফরহাদের সংগীতে গানটি হয়ে উঠেছে আরও শক্তিশালী।

এই গান আসলে বিএনপির আন্দোলনের সাংস্কৃতিক দলিল। যেখানে বলা হচ্ছে—ভোট ছাড়া স্বাধীনতা অর্থহীন। ধানের শীষে ভোট মানে গণতন্ত্রে ফেরার পথ। এই বার্তাই এখন ছড়িয়ে পড়ছে তরুণদের মাঝে, সামাজিক মাধ্যমে, রাজপথে। গানটি মনে করিয়ে দেয়—বাংলাদেশ বাঁচাতে হলে বিএনপিকেই আবার রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। -সম্পাদনায় মৌসুমী