ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬ | ২১ ফাল্গুন ১৪৩২
Logo
logo

রাস্তায় জীবন বাজি, নাকে রুমাল! মরণফাঁদ টিকাটুলি ব্রিজ!


আনন্দ খবর ডেস্ক     প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম

রাস্তায় জীবন বাজি, নাকে রুমাল! মরণফাঁদ টিকাটুলি ব্রিজ!

পুরান ঢাকার ব্যস্ততম টিকাটুলি মোড়। মাথার ওপর কোটি টাকার ফুটওভার ব্রিজ, অথচ নিচে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সামনে দিয়ে দৌড়াচ্ছে মানুষ! কেন জানেন? কারণ এই ব্রিজ এখন পারাপারের নয়, বরং ময়লা আর দুর্গন্ধের নরক। আজ কি তবে সাধারণ মানুষের জীবনের চেয়ে দুর্গন্ধের জয় হলো?

চাচা আপন প্রাণ বাঁচা—জনপ্রিয় এই প্রবাদটি টিকাটুলির ফুটওভার ব্রিজের ক্ষেত্রে একদম খাটে না। বরং এখানে প্রাণ বাঁচাতে মানুষ ব্রিজ এড়িয়ে রাস্তার মাঝখান দিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে। আজ আপনাদের দেখাবো আমাদের অবহেলা আর অব্যবস্থাপনার এক জীবন্ত প্রতিচ্ছবি। টিকাটুলির এই ব্যস্ততম ফুটওভার ব্রিজটি আজ তার কার্যকারিতা হারিয়ে কেবল একটি লোহার কাঠামোতে পরিণত হয়েছে।

ব্রিজে পা রাখলেই নাকে আসবে উৎকট দুর্গন্ধ, যা সুস্থ মানুষের জন্য অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে ময়লা-আবর্জনা আর দীর্ঘদিনের জমে থাকা ধুলোবালির আস্তরণ দেখে মনে হবে এটি কোনো ব্রিজ নয়, বরং পরিত্যক্ত ডাস্টবিন। নিয়মিত রক্ষণাবেক্ষণ আর পরিষ্কারের অভাব এই সুন্দর নাগরিক সুবিধাটিকে আজ সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম করে তুলেছে। নাক চেপেও এখানে হাঁটা দায়।

নোংরা পরিবেশের কারণে পথচারীরা বাধ্য হয়ে নিচের মূল সড়ক দিয়ে পারাপার হচ্ছেন, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বৃদ্ধ, নারী ও শিশুদের জন্য এই ব্রিজ ব্যবহার করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ সেখানে হাটার জায়গা নেই, উল্টো আছে অস্বাস্থ্যকর পরিবেশ। কর্তৃপক্ষ যদি এখনই এই বিষয়ে নজর না দেয়, তবে এই বিশাল স্থাপনাটি অচিরেই সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে পড়বে।