ঢাকা, মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২
Logo
logo

ভাষানটেক থানা জাসাসের কমিটি অনুমোদন


আনন্দ খবর ডেস্ক     প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৬, ০৫:০৩ পিএম

ভাষানটেক থানা জাসাসের কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ভাষানটেক থানা জাসাসের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম স্বপন এবং সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন আনু যৌথভাবে এই কমিটির অনুমোদন দেন।

নতুন গঠিত ১১ সদস্যের আহ্বায়ক কমিটিতে মোঃ সোহরাব হোসেন সজিবকে আহ্বায়ক এবং আমিনুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সম্মতিক্রমে। কেন্দ্রীয় আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং সদস্য সচিব জাকির হোসেন রোকন দ্বয়ের অনুমোদনের ভিত্তিতে কেন্দ্রীয় দফতর থেকে আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করা হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।