মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে Iran–America সামরিক উত্তেজনা। জর্ডানে মার্কিন ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি, হরমুজ প্রণালীতে নৌ-সংঘাত, ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস এবং কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজ নিয়ে নতুন হুমকি—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
ইরান দাবি করছে, জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও জর্ডানের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। জর্ডান দাবি করেছে, ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি তাদের এয়ার ডিফেন্স ধ্বংস করেছে।
এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই আন্তর্জাতিক তেলবাজারে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে? Iran–US সংঘাত কি এবার মধ্যপ্রাচ্যের আরও দেশকে সরাসরি জড়িয়ে ফেলবে?
এই ভিডিওতে থাকছে জর্ডান হামলা, মার্কিন প্রতিক্রিয়া, IRGC-এর দাবি, Hormuz Strait-এর নৌ-সংঘাত, তেলবাহী জাহাজ নিয়ে হুমকি এবং মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরবর্তী পরিস্থিতির বিশ্লেষণ।