পোলাও চালের দাম মাত্র ছয় মাসে প্রায় দ্বিগুণ হয়ে কেজিপ্রতি ২৩০ টাকায় পৌঁছেছে। খোলা বাজারেও বেড়েছে সুগন্ধি চালের দাম। অথচ দেশে পোলাও চালের উৎপাদন আগের বছরের তুলনায় বেড়েছে। তাহলে দাম কমার বদলে কেন এত বাড়ছে?
এই ভিডিওতে থাকছে পোলাও চালের মূল্যবৃদ্ধির পেছনে রপ্তানি, বাজারে কৃত্রিম সংকট, বড় মিল ও ব্যবসায়ীদের মজুতদারি এবং সরকারি নিয়ন্ত্রণের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা। কৃষক কেন উচ্চমূল্যের সুফল পাচ্ছেন না, আর সাধারণ ভোক্তাকেই কেন বেশি দাম দিতে হচ্ছে—সেটিও তুলে ধরা হয়েছে।
রপ্তানি নাকি মজুতদারি—আপনার মতে পোলাও চালের দাম বৃদ্ধির আসল কারণ কোনটি? কমেন্টে আপনার মতামত জানান।