রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাত নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ ড্রোন হামলা, রেল যোগাযোগে আঘাত এবং কিয়েভ সফররত পশ্চিমা রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

এই বিশ্লেষণে থাকছে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কৌশল, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তে থাকা চাপ, গেরান ড্রোন ও অন্যান্য রুশ অস্ত্রের ব্যবহার, প্যাট্রিয়ট মিসাইল সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সীমাবদ্ধতা এবং রাশিয়ার সামরিক উৎপাদন বৃদ্ধির প্রভাব।

পাশাপাশি আলোচনায় থাকছে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, জেলেনস্কি সরকারের সমালোচনা, সাবেক প্রেস সচিব ইউলিয়া মেন্দেলকে ঘিরে নিষেধাজ্ঞা এবং ভিন্নমত দমনের অভিযোগ। একই সঙ্গে ইউক্রেনে ব্রিটিশ সামরিক সদস্যের মৃত্যুর ঘটনাও আলোচনায় আসবে।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সামরিক ও ভূরাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে? পশ্চিমা অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা কি কিয়েভের ওপর নতুন চাপ তৈরি করছে? আর এই সংঘাত কি ইউরোপকে আরও বড় নিরাপত্তা সংকটের দিকে নিয়ে যাচ্ছে?

Ads Space