বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের মূলধন সংকট নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত ২১টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। একই সময়ে দেশের সামগ্রিক খেলাপি ঋণও পৌঁছেছে কয়েক লাখ কোটি টাকায়।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন—সাধারণ মানুষের ব্যাংকে রাখা কষ্টার্জিত আমানত কতটা নিরাপদ? ব্যাংকগুলোর মূলধন ঘাটতি, খেলাপি ঋণ, সুশাসনের সংকট এবং দীর্ঘদিনের অনিয়ম কীভাবে বর্তমান পরিস্থিতি তৈরি করেছে, এই ভিডিওতে আমরা তা বিশ্লেষণ করেছি।
ভিডিওতে আরও থাকছে বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান সংকট, আমানতকারীদের উদ্বেগ, দুর্বল ব্যাংকগুলোর সমস্যা এবং ব্যাংক খাত পুনর্গঠনে বর্তমান সরকারের নেওয়া সংস্কারমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা।
ব্যাংকিং খাতের এই সংকট শুধু ব্যাংকের ভেতরের বিষয় নয়। এর প্রভাব পড়তে পারে আমানত, ঋণ, ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতির ওপর। তাই পরিস্থিতি বোঝা এবং সঠিক তথ্য জানা প্রত্যেক আমানতকারীর জন্য গুরুত্বপূর্ণ।